ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যার ঘটনায় তার স্ত্রী আশা মনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন তিনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। মামলা নং-১১।
খিলগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন খান মামলাটির তদন্ত ভার পেয়েছেন বলেও জানান তিনি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে পাঁচতলা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।