সাতক্ষীরায় তালার খানপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুমা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে খানপুর গ্রামের দিনমজুর এখলাছ সরদারের কন্যা।
এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে সবার অগোচরে বাড়ির সামনের বিলে জমে থাকা পানিতে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। পরে পানিতে লাশ ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।