বরিশালের আগৈলঝাড়ায় রাসেল ব্যাপারী (২৩) নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় রিন্টু (২২) নামে আরো এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধায় আগৈলঝাড়া উপজেলার ট্যামার এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল ব্যাপারীর মৃত্যু হয়। আহত রিন্টু ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাসেল ব্যাপারী ট্যামার এলাকার নূর ইসলাম ব্যাপারীর ছেলে।
বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।