তাইওয়ানে শনিবার সকালে টাইফুন সুডেলর আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে গেছে এবং বিলবোর্ড ভেঙে পড়েছে। এর প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে।
টাইফুনে আট বছরের এক বালিকা ও তার মা মারা গেছেন। এছাড়া শনিবার সকাল পর্যন্ত আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূলীয় সুয়াও শহরে রাতে একটি রাজনৈতিক বিলবোর্ড পড়ে এক লোক নিহত হয়েছে।
হাজারো লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং ৪৩ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এক হাজার ৩শ’ লোক অবস্থান নিয়েছে। সব স্কুল-কলেজ ও কর্মক্ষেত্র শনিবার বন্ধ থাকবে এবং টাইফুন তাইওয়ানের মধ্যাঞ্চল অতিক্রম করছে।
টাইফুন শনিবার রাত চারটা ৪০ মিনিটে পূর্বাঞ্চলের হুয়ালিয়েন অঞ্চলের সিউলিন শহরে আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং একটি বড় বিলবোর্ড একটি ভবনের ওপর ভেঙে পড়েছে। বাতাসের তোড়ে রাস্তায় মোটরবাইক এলোপাতাড়ি পড়ে রয়েছে।
খবর বাসসের।