জেলা কারাগারে নূর আলম (৪০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।তিনি মাধবপুর উপজেলার জয়নগর গ্রামের আব্দুল হকের ছেলে।
শনিবার সকালে নূর আলম বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ কারাগারের জেলার মো. শামীম ইকবাল জানান, নিহত নূর আলম নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরেকটি মামলা ঝুলছিল।