মালির সশস্ত্র বাহিনী শনিবার দেশটির জিম্মি নাটকের অবসান ঘোষণা করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাজধানী বামাকো থেকে ৬২০ কিলোমিটার উত্তর-পূর্বের বিবলস হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় বন্দুকধারীরা হামলা চালায় এবং বেশ কিছুসংখ্যক লোককে জিম্মি হিসেবে আটক করে। এ সময়ে সেনাবাহিনী হোটেলের চারপাশে অবস্থান নিয়ে অভিযান শুরু করে।
তারা বেশ কিছুসংখ্যক জিম্মিকে উদ্ধারে সমর্থ হয়। এদের মধ্যে পাঁচ বিদেশী নাগরিকও রয়েছে। সেনাবাহিনীর অভিযানকালে অন্তত সাত ব্যক্তি প্রাণ হারিয়েছে।