নাব্যতা সঙ্কটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে রয়েছে।
এর আগে শুক্রবার রাতে নাব্যতার অভাবে দুটি রো রো ফেরি ডুবোচরে আটকা পড়ে দীর্ঘ সময় পরে উদ্ধার হলেও গন্তব্যে পৌঁছাতে না পেরে পরে তা শিমুলিয়া ঘাটে যানবাহনসহ ফিরে যায়।
শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার চন্দ্র শেখর রায় জানান, ওই নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীর লৌহজং টানিং পয়েন্টে নাব্যতা সঙ্কটের কারণে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে রো রো ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।