ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে প্রিয়ভাষিণী জানান, শনিবার দুপুর দুইটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাকে কল করে গালাগালি ও হত্যার হুমকি দেয় একজন। ৩ দিনের মধ্যে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।
জানতে চাইলে ধানমণ্ডি থানার ওসি মো. নূর এ আজম মিয়া জানান, সন্ধ্যা পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।