শাহরাস্তিতে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জেলার শাহরাস্তি উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের (১০) মৃত্যু হয়েছে। চাঁদপুর-লাকসাম রেল রুটের ওয়ারুক রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে চাঁদপুরগামী ট্রেনটি ওয়ারুক এলাকা অতিক্রমকালে ওই কিশোর পা পিছলে ট্রেনের ছাদ থেকে রেল লাইনের উপরে পড়ে যায়। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
জেলা জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন