এসআই নিয়োগ পরীক্ষা: কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

খুলনায় এসআই নিয়োগ পরীক্ষা কেন্দ্রে জীবন বর্মণ নামে এক ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার হয়েছেন।
 
শনিবার বিকেল চারটায় খুলনা সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি নাজমুল হুসাইন নামে এক পরীক্ষার্থীর প্রক্সি দিতে এসেছিলেন। এ ঘটনায় নগরীর খালিশপুর থানায় প্রতারণার মামলা হয়েছে।
 
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।