জড়িতদের গ্রেফতার করে প্রমাণ করুন সরকার জড়িত নয়: ইমরান

 
আগামী সাত দিনের মধ্যে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শনিবার সন্ধ্যায় শাহবাগের প্রজন্ম চত্বরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘খুনিদের গ্রেফতার করে প্রমাণ করতে হবে এর সঙ্গে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়।’
 
ইমরান এইচ সরকার বলেন, ‘নীলয় নীল হত্যার পর সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের তরফ থেকে এমন কোনো কথা বলা হয়নি, যাতে আমরা আশ্বস্ত হতে পারি। আমরা রাজপথে আছি। রাজপথে থেকেই প্রতিবাদ করে যাচ্ছি।’
 

তিনি বলেন, ‘সরকার কোনো প্রতিবাদ আমলে নিচ্ছে না। তাদের টনক নড়ছে না। দায়ীদের গ্রেফতারে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছে না। ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে থাকব।’