ইত্তেফাকের খবরটিই সত্য হলো

প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানের বরাতে অভিনেত্রী রুমানা খানের তৃতীয় বিয়ের সংবাদ প্রকাশ করা হয় দৈনিক ইত্তেফাকের বিনোদন প্রতিদিন পাতায়। সেসময় সংবাদটি মিথ্যা এই অভিযোগ করে বিনোদন প্রতিদিনের প্রতিবেদককে শাসিয়ে নানা হুমকিমূলক কথা বলেন এই অভিনেত্রী।

 
অবশেষে সেই সংবাদটিই সত্য হলো। গত বৃহস্পতিবার রাতে কুইন্সের গুলশান টেরেসে রুমানা-এলিনের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন রুমানার কাছের বন্ধু ছাড়াও শোবিজের অনেকেই। গতকাল নিউইয়র্কের ওয়ার্ল্ডফেয়ার মেরিনা হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।