স্বাধীনতার পর বিদ্যুৎ পেল শার্শার ৪৫০ পরিবার

 
স্বাধীনতার পর এই প্রথম বিদ্যুতের সংযোগ পেল যশোরের শার্শা উপজেলার ডুপপাড়া গ্রামের ৪৫০টি পরিবার। শনিবার সন্ধ্যায়  নটাদিঘি ডুবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ধোধন করা হয়।
 
যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। অনুষ্ঠানে যশোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সভাপতি নজরুল ইসলাম  সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু ও শার্শা  পুিল্ল বিদ্যুত্ সমিতির ডিজিএম মনোয়ারুল ইসলাম।