মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেনের রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয় মাগুরা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট-১ ফারাহ মামুনের আদালতে। সুমন সেনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ার পাড় এলাকায় ছাত্রলীগের দুই দলে সংঘর্ষের সময় আবদুল মোমেন নামে একজন নিহত এবং অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম গুলিবিদ্ধ হন। নাজমা ও তার মেয়ে সুরাইয়া এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।