বিএনপি নেতা মিনুর জামিন নামঞ্জুর

বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর জামিন নামঞ্জুর করেছে আদালত। 
 
আজ রবিবার নাশকতার তিন মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহীর অতিরিক্ত মহানগর হাকিমের আদালত।
 
বেলা সাড়ে ১১টার দিকে ওই শুনানি অনুষ্ঠিত হয়। তবে মিজানুর রহমান মিনু আদালতে উপস্থিত ছিলেন না। গত ১৩ জুলাই থেকে আগের দায়ের করা নাশকতার মামলায় জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
 
মিজানুর রহমান মিনুর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আলী আশরাফ মাসুম।