জেলার সিংগাইর বাজার ন্যাশনাল ব্যাংকের শাখায় গ্রাহকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
উপজেলার লক্ষীপুর গ্রামের ছলিম মিয়া জানান, রবিবার সকাল ১১টার দিকে ওই গ্রাহক ব্যাংক থেকে ৩৫ হাজার টাকা উত্তোলন করে সোফায় বসে গুণছিলেন। এ সময় পাশে বসা দুই যুবক টাকা ভাংতির কথা বলে ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ব্যাংক ত্যাগ করে।
শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ‘গ্রাহকদেরকে অচেনা লোকদের সাথে টাকা লেনদেনে না করার জন্য বলা হয়েছে ।’