দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন শেল উদ্ধার

 
ফ্রান্সের রিভেরা সৈকত থেকে দ্তিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি শেল  উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সৈকত থেকে ছয় মিটার দূরে নাইস থেকে এটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অবিস্ফোরিত শেলটি শহরের বিখ্যাত হোটেল নেগ্রেসকোর সামনে পানির ১০ ফুট নিচে একজন ডাইভার এটিকে দেখতে পান।
শেলটিকে নিরাপদে বিস্ফোরিত করার জন্য পাশের দুইটি বিচ থেকে মানুষদের সরিয়ে দেয়া হয়েছিল। শনিবার বিকালে বিচগুলো আবার খুলে দেয়া হয়।
 
১৯৪৪ সালের আগস্টে রিভেরাতে নামার সময় নাইসে শেল নিক্ষেপ করেছিল জোট বাহিনী।