জেলার জলঢাকা উপজেলায় এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অপর শিক্ষক রতনেশ্বর ও অটোতে থাকা যাত্রী শুকতারা নামে একছাত্রী আহত হয়।
উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পার মমিনুরের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও আহত দুজন গোলমুন্ডা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী রতনেশ্বর জানান, প্রতিদিনের মত উপজেলা থেকে অটোরিকশায় করে সহকারী শিক্ষক মাবধ চন্দ্র স্কুলে যাচ্ছিলেন। পথে আহত ওই শিক্ষক ও ছাত্রী উঠেন। অটোরিকশাটি ঘাটের পার মমিনুরের ডাঙ্গায় পৌঁছালে সন্ত্রাসীরা পিস্তল দিয়ে মাধবের পেটে ও মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দুইটি মোটর সাইকেল দুর্বৃত্তদের নিয়ে চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষক মাধবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশংকাজনক।
তীব্র নিন্দা জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক নির্মলেন্দু রায় ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, রহস্য উৎঘাটনের জোর চেষ্টা চলছে।