চান্দিনায় ভাসুরের লাঠির আঘাতে গৃহবধূ নিহত

 
কুমিল্লার চান্দিনায় ভাসুরের লাঠির আঘাতে রাসেদা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে এ ঘটনা ঘটে।
 
তিন সন্তানের জননী নিহত রাসেদা আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী আবুল কাশেমের স্ত্রী।
 
স্থানীয় বাসিন্দা হাজী রফিক আহমেদ জানান, পুকুর ঘাটে গোসল করাকে কেন্দ্র করে দুপুরে ভাসুর ছোলেমান হোসেন ও তার স্ত্রী কুলসুম আক্তারের সাথে রাসেদা আক্তারের ঝগড়া হয়। একপর্যায়ে তাদের লাঠির আঘাতে অচেতন হয়ে পড়েন রাসেদা।
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। দুপুর আড়াইটায় পথিমধ্যে কুমিল্লা শহর এলাকায় মৃত্যু ঘটে তার।
  

চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, মৃত্যুর বিষয়টি শুনেছি। লাশ থানায় আনা হয়েছে। বাদীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।