মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম। মঙ্গলবার প্রতিযোগিতায় হামদ ও নাত, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, কুইজ, আধুনিক, পল্লীগীতি ও লালন গীতি পরিবেশন করে শিক্ষার্থীরা।