কুষ্টিয়ার মিরপুরে রুনা খাতুন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মাঝিহাট গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুনা একই গ্রামের মাঠপাড়ার আব্দুল খালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে মাঝিহাট মাঠপাড়ার রুনা খাতুনকে কে বা কারা মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয়রা রুনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ধারণা করা হচ্ছে বাই সাইকেলের টিউব দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।