জেলার সিরাজদিখান উপজেলায় মো. সিয়াম (৪) নামে এক পথচারী শিশু সিএনজি অটোরিকশার চাপায় মারা গেছে। সে উপজেলার বালুচর ইউনিয়নের নতুন ভাটারচর গ্রামের শাহ আলীর পুত্র।
পুলিশ জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিয়াম উপজেলাধীন মোল্লাকান্দি কালভাটের কাছে বাড়ির পাশের সিরাজদিখান-বালুচর সড়কে হাঁটছিল। এ সময় অটোরিকশাটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঢাকা থেকে লাশ নিয়ে আসলে মামলা হবে। অটোরিকশাটি এলাকাবাসী আটক করেছে।