জয়পুরহাটে জামায়াত নেতা কারাগারে

নাশকতার মামলার আসামি জেলা সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি গোলাম কিবরিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
রবিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করলে বিচারক তাজুল ইসলাম মিঞা জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
উল্লেখ্য, নাশকতার একটি মামলায় দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।