জেলার টুঙ্গিপাড়া উপজেলায় নছিমনের ধাক্কায় মেজবাহ উদ্দিন শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামের প্রয়াত কাসেম শেখের ছেলে।
রবিবার সকাল আটটার দিকে উপজেলা সদরের পাটগাতী চৌরঙ্গীতে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি নছিমন মেজবাহকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে টুঙ্গিপাড়া ও পরে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়া হচ্ছিল। পথে বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।