রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় সাজেদা বেগম নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মালিবাগ আবুল হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনা থানার এসআই মো. মহিউদ্দিন।
সাজেদা বেগম সবুজবাগ এলাকার ‘হায়াত গার্মেন্টেসে’ কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মহিউদ্দিন বলেন, মধ্যবয়সী ওই নারী রাস্তা পার হওয়ার সময় উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসা তাকে ধাক্কা দেয়। অন্য পথচারীরা দ্রুত তাবে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক সাজেদাকে মৃত ঘোষণা করেন।