খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সন্ধ্যায়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হোসেইন মুফতুগলু।
 
সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
 
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান।