সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৯। তবে এ কারণে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

রাজধানী হনিয়ারা থেকে ২১৪ কিলোমিটার এবং দাদালি থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র বলছে, এতে সুনামির কোন আশংকা নেই।