তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

 
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে।
 
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে তেজগাঁও এলাকায় কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের নিচে অজ্ঞাতমানা ঐ ব্যক্তি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হেয়েছে।