নড়াইলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। সোমবার সকাল সাতটার দিকে সুলতানের মাজারে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ, জেলা আওয়ামী লীগ,নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে কোরআন তেলওয়াত, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।
পরে শিশুস্বর্গে এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেনহাজুল আলম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।