রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

 
রাজধানীর মত্স্যভবন এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় রাজিয়া বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, কাকরাইল মসজিদ রোডের বিপরীত পাশে মত্স্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার রাজিয়াকে ধাক্কা দেয়। আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।