‘আমি নিয়মিত গায়ক, অভিনেতা না’

সঙ্গীতশিল্পী তাহসান খান। তবে এই পরিচয়ের বাইরে একজন অভিনেতা হিসেবেই বেশি দেখা মিলছে তার। সারাবছর না হলেও ঈদ ও বিশেষ দিনগুলোতে তাহসানের উপস্থিতি খুব নিয়মিত। কিন্তু এই ধারাবাহিকতায় রিলিজ পাচ্ছে না তার কোনো গান বা অ্যালবাম। তবে কি অভিনেতা তাহসান হিসেবেই এখন নিয়মিত থাকতে চান তিনি!
 
তাহসান বলেন, ‘শখ থেকেই অভিনয় শুরু করি। এরপর দর্শকদের ভালো সাড়া পাওয়াতে অনুরোধ বেড়ে যায়। আর অভিনয়ের প্রতি একটা ভালোবাসা থেকেই কাজ করা। কিন্তু আমার মূল জায়গা সঙ্গীত। এ পরিচয়েই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। সঙ্গীতে যেমন আমার নির্দিষ্ট ভক্ত আছে, তেমনি নাটকেও নির্দিষ্ট ভক্ত আছে এখন। তবে আমি নিয়মিত গায়ক, অভিনেতা না।’
 
বরাবরের মতো রোজার ঈদেও তাহসানের বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। যার মধ্যে একটি নাটকে মিথিলার সাথে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। অনেকদিন পর পর্দায় উপস্থিত এই দম্পতি জুটির নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে।