ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৭ কেজি সোনাসহ দুই নারীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
কাস্টমস বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি অভ্যন্তরীণ বিমানে ওই দুই নারী শাহজালাল বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকের পর তল্লাশি করা হয়। এ সময় ৬৪টি সোনার বার উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। যার ওজন ৭ কেজি ৪০০ গ্রাম। এ সোনার বারগুলোর মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।