নিউ ইয়র্ক যাচ্ছেন মির্জা ফখরুল

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিত্সার জন্য সোমবার রাতে নিউ ইয়র্কে যাচ্ছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।
 
সোমবার বাংলাদেশ সময়  রাত নয়টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। তার সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী ও মেয়ে।
 

১৫ জুলাই জামিন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২৬ জুলাই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।