বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির পৃথক দুই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার ওই দিন ধার্য করেন। রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার একইসঙ্গে চলছে।