ফ্রেমবন্দি প্রেমবন্দি!

তার কণ্ঠে ঘোর! তার কণ্ঠে জাদু। তবে তার এই জাদুকাঠি যে একটি নয়, সেটাও নগরাউল ভক্তরা খুব ভালো করে জানেন। ছবির ফ্রেমে দেখেন তিনি প্রিয় কিছু মুখ। সেই নন্দনতত্ত্বেই সাজান অনবদ্য ফটোফ্রেম। ইদানিং নগরবাউলের ক্যামেরার চোখে বন্দি হচ্ছেন অনেকেই।

ফটোগ্রাফি প্রসঙ্গে জেমসের নিজস্ব মত হলো—‘আমি আমার ভাবনার খামখেয়ালগুলোই তুলে ধরার চেষ্টা করি। এর বাইরে কিছু নয়।’ তাই দেশে বা বিদেশে যেখানেই যান না কেন জেমস তার গিটারের সাথে চিরসঙ্গী হিসেবে ক্যামেরা আর নানারকম লেন্স রাখেন সবসময়। তেমনই এক বিকেলে নগরবাউলের সাথে তার প্রিয় সঙ্গীযোগ।