বাঘ সংরক্ষণে নামছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি মহারাষ্ট্রের বাঘ সংরক্ষণে দূত হিসেবে কাজ করতে সম্মতি জানিয়েছেন।
সম্প্রতি মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার কাছ থেকে রাজ্যের বাঘ সংরক্ষণ কর্মসূচীর দূত হওয়ার প্রস্তাব পান তিনি। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন অমিতাভ।
চিঠিতে তিনি জানিয়েছেন, চিঠিটাই যেন বনমন্ত্রীর দেয়া প্রস্তাবের সম্মতিপত্র হিসেবে গ্রহণ করা হয়।
তিনি চিঠিতে রাজ্যের বনমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, আপনার দেয়া এই প্রস্তাব পেয়ে আমি অভিভূত। ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের দিন মহারাষ্ট্রের বনমন্ত্রী অমিতাভকে এই প্রস্তাব দেন। সমাজে অমিতাভের যা ভাবমূর্তি, তাতে খুব সহজেই মানুষ তাকে বিশ্বাস করবেন। তার বার্তাকে গ্রহণ করবেন, বাঘ সংরক্ষণের জন্য যা প্রয়োজনীয়।