কয়েক বিলিয়ন ইউরোর নতুন বেলআউট প্রশ্নে একমত হয়েছেন গ্রিস ও তার আন্তর্জাতিক ঋণদাতারা। গ্রিসের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ঐ কর্মকর্তা জানিয়েছেন, একটি চুক্তিতে পৌঁছানো গেছে। কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা চলছে। গ্রিসের রাজধানী এথেন্সে এই আলোচনা চলছে।
এই চুক্তি গ্রিসকে ইউরোজোনে ও দেউলিয়ার হাত থেকে ঠেকাবে।
এর আগে গ্রিকের অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস বলেছেন, বেলআউট প্রশ্নে ‘দুই থেকে তিনটি বিষয়’ অমীমাংসিত রয়েছে।