জাপান ফের পারমাণবিক চুল্লি চালু করেছে। ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক প্লান্টে বিপর্যয়ের পর নতুন নিরাপত্তা আইনের আওতায় প্রথমবারের মত মঙ্গলবার এটি চালু হল।
জাপানে ২০১১ সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ফুকুশিমা প্লান্ট কয়েক দফায় গলে যাওয়ার পর পর্যায়ক্রমে সকল পারমাণবিক প্লান্ট বন্ধ করে দেয়া হয়। তবে নতুন নিরাপত্তা আইন পাসের পর কিয়ুশু বিদ্যুত্ কেন্দ্র মঙ্গলবার সকালে তাদের সেন্দাই পারমাণবিক চুল্লি প্রথম চালু করলো। কিন্তু জাপানে পুনরায় পারমাণবিক কেন্দ্র চালু করা নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।
সেন্দাই কেন্দ্রের বাইরে ও প্রধানমন্ত্রী শিনজো আবের বাসভবনের সামনে বিক্ষোভ হয়েছে। দেশটিতে মোট ২৫ টি পারমাণবিক প্লান্ট পুনরায় চালুর আবেদন করেছে। তবে সবগুলোকে উদ্বিগ্ন বিভিন্ন ব্যক্তির আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।