সানিয়া মির্জার জরিমানা

 
ট্র্যাফিক আইন ভঙ্গের দায়ে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে জরিমানা করা হয়েছে।
 
হায়দ্রাবাদ পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সানিয়াকে ভারতীয় আইনানুযায়ী ২০০ রুপি জরিমানা করা হয়েছে। সানিয়ার গাড়ির নম্বর প্লেট ট্র্যাফিক আইনানুযায়ী না হওয়ায় হায়দ্রাবাদ পুলিশ এই জরিমানা করে।
 
পুলিশ সূত্রটি জানিয়েছে, ট্র্যাফিক পুলিশের পরামর্শে দেয়া ফরম্যাট অনুযায়ী সানিয়ার গাড়ির নম্বর প্লেটটি ছিল না। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। হায়দ্রাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসে বসানো পুলিশ চেক পয়েন্টে সানিয়ার গাড়িটি ধরা পড়ে।

খবর বাসসের।