গ্রিস ও ইটালিকে ২৪০ কোটি ইউরো দেবে ইউ

 
 
অভিবাসীর ঢল সামলাতে হিমশিম খাওয়া গ্রিস এবং ইতালির মতো দেশগুলোর জন্য ছয় বছরে ২৪০ কোটি ইউরো সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন।
 
সাহায্যের এ অর্থের বেশির ভাগই (প্রায় ৫৬ কোটি ইউরো) পাবে ইতালি। অন্যদিকে, গ্রিস পাবে ৪৭ কোটিরও কিছু বেশি ইউরো।
 
মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে হাজার হাজার অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয়ের জন্য দেশান্তরী হওয়ায় এ বছর উত্তেজনা বেড়েছে।
 
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় একটি বন্দরে ভিড় করা অভিবাসীরা ইউরোটানেল দিয়ে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। আর তা করতে গিয়ে এমাসে বহু অভিবাসীর মৃত্যু হয়েছে।
 
এ সংকট সামাল দিতে নতুন অনুমোদন পাওয়া ইইউ তহবিলের কিছুটা ফ্রান্স এবং ব্রিটিশ কর্তৃপক্ষও দেয়া হবে।
 
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, আমরা এখন ফ্রান্সকে তাদের জাতীয় কর্মসূচির জন্য তহবিল দিতে পারব। আর যুক্তরাজ্য এরই মধ্যে তহবিলের প্রথম কিস্তি পেয়ে গেছে।
 
দুই দেশের কর্মসূচিতেই অন্যান্য অনেক কিছুর সঙ্গে অভিবাসী সংকট সামাল দেয়ার বিষয়টিও আছে বলে জানান তিনি