খনি দূষণে হলুদ হয়ে গেছে কলোরাডো নদীর পানি

 
খনি থেকে নিঃসৃত দুষিত পানি ছড়িয়ে পড়ে কলোরাডো নদী এখন হলুদ রং ধারণ করেছে। অন্যান্য সময়ের চেয়ে এ হলুদ বর্ণ ধারণের মাত্রা তিনগুণ বেশি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
 
পরিবেশ প্রতিরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, গত সপ্তাহে গোল্ড কিং মাইন নামে একটি পরিত্যক্ত খনি পরিষ্কার করছিলো তাদের কর্মচারীরা। গত ৫ আগস্ট ঐ খনি থেকে পানি গড়িয়ে নদীতে গিয়ে মিশতে শুরু করে।
 
সংস্থাটি জানায়, ৩০ লক্ষ গ্যালন পানি খনি থেকে নির্গত হয়েছে। এছাড়া ঐ পানির সাথে কর্দমাক্ত মাটি প্রবাহিত হওয়ায় প্রাণীরা ঝুঁকির মধ্যে আছে বলেও সংস্থাটির ধারণা।
 
এদিকে খনি নির্গত আর্সেনিক ও সিসযুক্ত এ পানি স্বাস্থ্যের জন্য কি পরিমাণ ক্ষতিকর তা খতিয়ে দেখছে সংস্থাটি। ইপিএ কলোরাডোর বাসিন্দাদের সাথে এ নিয়ে বৈঠক করেছে এবং দূষিত জলাশয়গুলো পরীক্ষা করে দেখছে। ১ হাজারের বেশি জলাশয় দূষিত হয়েছে বলে জানা যায়। সূত্র: বিবিসি