কানাডায় অপরাধের মাত্রা গত ৪৬ বছরের মধ্যে সর্বনিন্ম পর্যায়ে পৌঁছেছে। এখন কানাডায় সর্বাধিক নিরাপদ শহর টরন্টো। স্ট্যাটিসটিক্স কানাডার জরিপ রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে এবার।
টরন্টোতে অপরাধের যে মাত্রা বিদ্যমান সেটি তুলনা করে দেখা যায়, কানাডার অন্যান্য শহরের তুলনায় প্রায় এক দশক ধরেই টরন্টো বেশ ভাল অবস্থানে আছে। আর সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে সাচকাটুন শহরে।
স্ট্যাটিসটিক্স কানাডা কর্তৃক প্রকাশিত তথ্য মোতাবেক প্রবাসী কিণ্ঠ জানায়, এক বছরে হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের মাত্রা হ্রাসের হার পাঁচ ভাগ।