হাসপাতালে চিকিৎসাধীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাখ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে জানা গেছে। মঙ্গলবার দেশটির সেনা হাসপাতাল সূত্র এই তথ্য জানিয়েছে।
শুভ্রা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।