বছরের চতুর্থ শিরোপা বার্সার

 
বছরের চতুর্থ শিরোপা নিজেদের ঘরে তুললো বার্সেলোনা। মঙ্গলবার সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে লুইস এনরিকের দল।
 
ম্যাচের শুরু তৃতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে এভার বানেগার গোলে এগিয়ে গিয়েছিল সেভিয়া। তবে গোলের জন্য বার্সেলোনাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দলের হয়ে জোগড়া গোল করেন লিওনেল মেসি। বানেগার গোলের চার মিনিট পর সেভিয়ার মতো বার্সেলোনাও ফ্রি-কিক পায়। এর থেকেই দলতে সময়তায় ফেরান মেসি। ১৬তম নিমিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক আরেকবার জালে বল জড়ান তিনি।
 
৪৪তম মিনিটে লুইস সুয়ারেসের গোলের সুযোগ হাতছাড়া হয়ে যায় সেভিয়া গোলরক্ষকের কারণে। তবে ফিরতি বল পেয়ে প্রতিপক্ষের দুপায়ের মধ্যে দিয়ে বল বাড়ান তিনি। তার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান রাফিনিয়া। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
 
বিরতিতে থেকে ফিরে রাফিনিয়ার আরেকটি গোলের সুযোগ হাতছাড়া হলেও এবার সুয়ারেস গোল করেন। সেভিয়ার খেলোয়াড়দের ভুলে বল পেয়ে যান বার্সার সের্হিও বুসকেতস। তার বাড়ানো বল পেয়ে ডি-বক্সের মধ্যে থেকে গোল করেন সুয়ারেস।
 
কিন্তু ম্যাচের ৫৭তম মিনিটে থেকে ম্যাচের চেহারা পাল্টাতে থাকে। সেভিয়ার অধিনায়ক রেইস গোল করে প্রতিপক্ষের সঙ্গে ব্যবধানর কমান। এরপর থেকেই বার্সেলোনার রক্ষণে চাপ বাড়াতে থাকে দলটি।
 
৭২তম মিনিটে ভিতোলাকে ডি বক্সের মধ্যে জেরেমি মাথিউ ফাউল করলে সেভিয়া পেনাল্টি পায়। সেখান থেকে আরো এক গোলোর ব্যবধান কমান ফরোয়ার্ড কেভিন।
 
৮১তম মিনিটে কোনোপ্লিয়াঙ্কা গোল করে সেভিয়ারকে সমতায় ফেরান। স্কোরলাইনে তখন ৪-৪।
 
ম্যাচের অতিরিক্ত সময়ে জাদু দেখান মেসি। ১১৫তম মিনিটে ফ্রি-কিক থেকে মেসির শট প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে আসে। ফিরতি বলে তার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টালেও ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। কিন্তু শেষ পর্যন্ত বল আয়ত্ত্বে রাখতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে খুব কাছ থেকে জালে বল জড়ান বার্সার পেদ্রো।
 
বাকি সময় সমতায় ফেরার সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছাতে হয় সেভিয়ারকে।