ভারতের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, একটি টাটা সুমো জিপ কারনাথ-কুপওয়ারা সড়কের সাদনা টপ এলাকার কাছে একটি গভীর গিরিখাতে পড়ে যায়। এতে চালকসহ ১১ জন নিহত হয়। জিপটি কুপওয়ারা থেকে কর্নাহ যাচ্ছিল। খবর: এনডিটিভি।