রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

 
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- আ. রাজ্জাক ওরফে পাগলা রাজ্জাক ওরফে কিলার রাজ্জাক, মো. শহিদুল ইসলাম ওরফে শহিদ, মো. শরিফুল ইসলাম ওরফে রাসেল ও রাজু দাস।
 
বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রিভলবার, তিনটি গুলি, দুটি চাপাতি ও তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।