আলেপ্পোয় ৫০ জনকে হত্যা করেছে আইএস

 
সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় ইসলামিক স্টেটের (আইএস) বিশেষ বাহিনী প্রতিপক্ষ গোষ্ঠীর ৫০ বিদ্রোহীকে হত্যা করেছে। অনলাইনে দেয়া এক বিবৃতিতে এ ঘটনা দাবি করেছে আইএস।
 
‘আঙ্গিমাসিউন’ নামের পরিচিত আইএসের এই বিশেষ বাহিনী প্রতিপক্ষ শুয়াইতাত গোত্রের ৫০ জনকে হত্যা করে।
 
আলেপ্পোর উত্তরাঞ্চলে মারে শহরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
 
আইএস আরো জানিয়েছে, সংগঠনটির বিশেষ এই বাহিনী  সোয়াত গোষ্ঠীর ওপরও হামলা চালিয়েছে। সোয়াত গোষ্ঠীটি আইএস-বিরোধী বলে পরিচিত।
 
সিরিয়ার উত্তরাঞ্চলে মারে শহরটি বিদ্রোহীদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
তুরস্ক সীমান্তের কাছের এই শহরটি দখলের জন্য আইএস যোদ্ধারা তাই মাসের পর মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।