জাপানের ওকিনাওয়া দ্বীপে বুধবার একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। জাপানের কোস্টগার্ড ঘটনা নিশ্চিত করে বলেছে, তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছে।
দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওকিনাওয়ার প্রধান দ্বীপের পূর্ব উপকূলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি।’ তিনি আরো বলেন, মার্কিন সামরিক বাহিনীর অনুরোধে ঘটনাস্থলে টহল নৌযান ও বিমান মোতায়েন করা হয়েছে।
খবর সিএনএনের।