ফেসবুক আইডি ভাইরাসমুক্ত করতে হলে

স্প্যামের যন্ত্রণাতে অতিষ্ঠ হচ্ছেন অনেকে। ফেসবুক খোলা অবস্থায় বলা নেই, কওয়া নেই, হুট করে স্বয়ংক্রিয়ভাবে চ্যাটিং বার্তা চলে যাচ্ছে অন্যের কাছে যেটি আপনি হয়তো জানেনই না! এ ধরনের স্প্যাম কিংবা ভাইরাসের ঝুঁকি কমাতে চালু করা যায় ‘নরটন সেভ ওয়েব’ ফিচার বা অ্যাপ্লিকেশনটি।
এটি চালু করতে প্রথমে ফেসবুকে লগ-ইন করতে হবে। এরপর http://apps.facebook.com/nortonsafeweb সার্চ লিংক থেকে Request for permission-এর ঘরে Allow ক্লিক করতে হবে। Additional Permissions Required দেখাবে। এখানে Please grant us permission to access your News Feed and Wall-এ ক্লিক করে Allow এবং সব শেষে Continue দিতে হবে।

এরপর নরটনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার জন্য পপ-আপ উইন্ডো থেকে Enable Auto-Scan-এ ক্লিক করে অষষড়ি দিলেই এটি চালু হবে। স্বয়ংক্রিয় স্ক্যান হওয়া বন্ধ করতে চাইলে পরে উপরোক্ত লিংকটিতে গিয়ে Disable Auto-Scan-ক্লিক করতে হবে ।