অশ্বিনে বিধ্বস্ত শ্রীলঙ্কা

 
 
অশ্বিনের ঘুর্ণি জাদুতে মাত্র ১৮৩ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৪৬ রানে ৬ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস।
 
গলে বুধবার টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা মোটেই ভালো হয়নি। ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। দলকে ১৫ রানে রেখে আউট হয়ে ফেরেন দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভা। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি কুমার সাঙ্গাকারারও। মাত্র ৫ রান করে অশ্বিনের বলে সিলি পয়েন্টে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন তিনি। এক পর্যায়ে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে বড় লজ্জার হাত থেকে বাঁচান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ষষ্ঠ উইকেট জুটিতে ৭৯ রান তোলেন তারা।
 

প্রথম দিনের খেলা শেষে ভারত তাদের প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে। শিখড় ধাওয়ান ৫৩ ও বিরাট কোহলি ৪৫ রানে ব্যাট করছিলেন।